শিরোনাম
আদমদীঘিতে স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে দাবি শিশু রাকা হত্যাকাণ্ডে শোকাহত পরিবারে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ন্যায়বিচারের দাবি ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব ; কৃষিজমি ও পরিবেশ ধ্বংসের শঙ্কা, স্থানীয়দের উদ্বেগ নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও গাছের চারা উপহার দিলেন অধ্যক্ষ দুর্গাপুরে শিশুদের মিড-ডে মিলের বনরুটি উৎপাদনে জালিয়াতি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা দামুড়হুদা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে যুবকের মরদেহ উদ্ধার রামগড়ে ৪৫৬ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড, জেলার কার্যক্রমের উদ্বোধন স্থায়ীভাবে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা: মেয়র ডা. শাহাদাত সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে রাজধানীর দুই স্কুলছাত্রের মৃত্যু দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

দুর্গাপুরে শিশুদের মিড-ডে মিলের বনরুটি উৎপাদনে জালিয়াতি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত মিড-ডে মিল কর্মসূচির বনরুটি অবৈধভাবে উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের শিবগঞ্জ ঘাট এলাকায় মিড-ডে মিল কর্মসূচির জন্য প্রস্তুতকৃত বনরুটি পরিবহনের সময় প্রশাসনের অভিযানে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলামকে অবৈধ উৎপাদন ও পরিবহনের দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।

ইউএনও আহমেদ সাদাত জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির জন্য নির্ধারিত স্থানে বনরুটি উৎপাদনের পরিবর্তে দুর্গাপুর পৌর শহরের শিবগঞ্জ এলাকার ভাই ভাই বেকারি সরকারি প্যাকেট ব্যবহার করে অবৈধভাবে মিড-ডে মিলের বনরুটি উৎপাদন করে আসছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 June 2026

দুর্গাপুরে শিশুদের মিড-ডে মিলের বনরুটি উৎপাদনে জালিয়াতি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com
18 June 2026

দুর্গাপুরে শিশুদের মিড-ডে মিলের বনরুটি উৎপাদনে জালিয়াতি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com