রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

রাণীশংকৈলে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

 

 

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গরু বোঝাই ট্রাক চাপায় হৃদয় হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাণীশংকৈল পৌর শহরের বন্দর বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হৃদয় হোসেন উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় হোসেন মঙ্গলবার সন্ধ্যার দিকে কোচিং সেন্টার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় বন্দর বড় ব্রিজ এলাকায় পৌঁছালে হরিপুর যাদুরাণী থেকে চট্টগ্রামগামী একটি গরু বোঝাই ট্রাক- ঢাকা মেট্রো-ট ২৪-০৬২০ পেছন থেকে ধাক্কা দিলে এতে সে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর