শিরোনাম
আদমদীঘিতে স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে দাবি শিশু রাকা হত্যাকাণ্ডে শোকাহত পরিবারে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ন্যায়বিচারের দাবি ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব ; কৃষিজমি ও পরিবেশ ধ্বংসের শঙ্কা, স্থানীয়দের উদ্বেগ নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও গাছের চারা উপহার দিলেন অধ্যক্ষ দুর্গাপুরে শিশুদের মিড-ডে মিলের বনরুটি উৎপাদনে জালিয়াতি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা দামুড়হুদা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে যুবকের মরদেহ উদ্ধার রামগড়ে ৪৫৬ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড, জেলার কার্যক্রমের উদ্বোধন স্থায়ীভাবে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা: মেয়র ডা. শাহাদাত সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে রাজধানীর দুই স্কুলছাত্রের মৃত্যু দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

রামগড়ে ৪৫৬ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড, জেলার কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৪৫৬টি হতদরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের মাধ্যমে জেলায় প্রথম ধাপের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে রামগড় সদর ইউনিয়নের লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ বাস্তবায়নের লক্ষ্যে চালু হওয়া এ কর্মসূচির আওতায় নারীপ্রধান পরিবারের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালি উল্ল্যাহ, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত উল্ল্যাহ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নারীপ্রধান পরিবারগুলো নিয়মিত ভাতার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা পাবে।

সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপকারভোগীরা তাদের পছন্দ অনুযায়ী মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি ভাতার অর্থ গ্রহণ করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীর সুযোগ কমবে এবং সেবা গ্রহণে ভোগান্তিও হ্রাস পাবে।

প্রথম পর্যায়ে রামগড় উপজেলায় ৪৫৬টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 June 2026

রামগড়ে ৪৫৬ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড, জেলার কার্যক্রমের উদ্বোধন

www.dainikkagoj.com
18 June 2026

রামগড়ে ৪৫৬ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড, জেলার কার্যক্রমের উদ্বোধন

www.dainikkagoj.com