শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় র‌্যাবের অভিযানে ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১,৫৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

র‌্যাব-১২, সিরাজগঞ্জের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়কের নির্দেশনায় গত বুধবার (১৭ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানার সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১,৫৯০ পিস ইয়াবাসহ মোহাম্মদ সালমান (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সালমান কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিককুল এলাকার বাসিন্দা। তিনি মো. ইসহাকের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 June 2026

যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় র‌্যাবের অভিযানে ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com
18 June 2026

যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় র‌্যাবের অভিযানে ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com