বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

তারাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে মুদী ব্যাবসায়ী কে হত্যা

Reporter Name / ১৭৭ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে রাসেল মিযা(৪০) মুদী ব্যাবসায়ী কে হত্যার ঘটনা ঘটেছে। গত (২৬ ফেব্রুয়ারী) বুধবার বিকালে তারাকান্দা উপজেলা’র ১০ নং বিসকা ইউনিয়নের বিসকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া (৪০) মৃত শামছুল হক এর পুত্র ।

প্রত্যক্ষদর্শী ও নিহত রাসেল মিয়া’ র পরিবার সূত্রে জানা গেছে, বিসকা
স্বতন্ত্র ইবতাদায়ী মাদ্রাসা’র জমি নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিপক্ষ রফিকুল ইসলাম রবি গংদের সাথে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে বিগত সময়ে দফায় দফায় দরবার সালিস হলেও কোন সুরাহ হয়নি।

ঘটনার দিন গত বুধবার বিকালে রবি গংরা মাদ্রাসা’র গাছ কাটা’র সময় রাসেল মিয়া বাঁধা দেয়ায় রফিকুল ইসলাম রবি, (৩৮)কামরুল ইসলাম, (৩৫) শহীদুল ইসলাম( ৪০) সর্বপিতা সুরুজ আলী, খোকন (২৫) (ছাত্রলীগ নেতা) ইমন (২২) উভয় পিতা শহীদুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লাবনী আক্তার স্বামী রফিকুল ইসলাম রবি, রবিলা স্বামী শহীদুল ইসলাম সহ আরো কয়েকজন মিলে রাসেল মিয়া কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে!

হামলায় রাসেল মিয়া ও আহত হলে স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেল কে মৃত ঘোষণা করেন। মাদ্রাসা’র প্রধান শিক্ষক জুলফিকার আলি শাহজাহান জানান, রাসেল মিয়া’র দাদা মরহুম হাজী কেতর আলী মন্ডলের ৪৫ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত বিসকা স্বতন্ত্র এবতাদায়ী মাদ্রাসা’র জায়গা টি একই গ্রামের রফিকুল ইসলাম রবি গংরা তাদের জমি দাবী করে দীর্ঘদিন যাবত বিরোধ চালিয়ে আসছিলো।

এ নিয়ে গ্রাম্য সালিসি বসলেও তারা তাদের দাবীর পক্ষে কোন কাগজ পত্র দেখাতে পারেনি। মাদ্রাসা’ র নামে সাব কাওলা দলিল থাকার পরও থামেনি তাদের অরাজকতা। কিছুদিন পর পর এ নিয়ে চলতো কথা কাটাকাটি। জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল তার ই জের হিসাবে এ হত্যাকান্ড।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ‘ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আইনগত ব্যবস্থা নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর