শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

তাড়াশে উৎসব মুখর পরিবেশে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ১৮২ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে উৎসব মুখর পরিবেশে জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ভোর থেকেই জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা পৌর শহরের দলিল লেখক সমিতির কার্যালয়ের সামনে সমেবেত হন। এর পর সকাল ১০ টায় জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের সভাপতি নায়েব আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলিল লেখক সমিতির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয়তাবাদি মৎস্য দল ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মীর অংশ গ্রহনে সমাবেশটি উৎসবমূখর হয়ে ওঠে। জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের সভাপতি নায়েব আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী, সহ-সভাপতি অধ্যাপক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র, যুব দলের সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম প্রমূখ।
শেষে জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও তারেক রহমানের সুস্থ্য শরীরে দেশে ফিরে আসার কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর