শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

গোপালগঞ্জে আইইবি সাব সেন্টারের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) সাব সেন্টারের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রকৌশলী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

সকাল ১০টা ৫০ মিনিটে গোপালগঞ্জ সড়ক ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইইবি সাব সেন্টার গোপালগঞ্জের সভাপতি ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও আইইবি সাব সেন্টার গোপালগঞ্জের সেক্রেটারি মো. এহসানুল হক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিব এবং প্রকৌশলী মো. বেলাল হোসেন সরদার।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের কথাও তুলে ধরা হয়।

এ সময় সংগঠনের প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী ও সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শান্তিপূর্ণ পরিবেশে দুপুর ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 May 2026

গোপালগঞ্জে আইইবি সাব সেন্টারের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
07 May 2026

গোপালগঞ্জে আইইবি সাব সেন্টারের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com