শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

গোপালগঞ্জে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস পালিত

প্রতিবেদকের নাম / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটের উদ্যোগে দিবসটি উপলক্ষে মানববন্ধন, কেক কাটা, স্বেচ্ছায় রক্তদান ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৯টা ১০ মিনিটে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট কার্যালয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এসময় রেড ক্রিসেন্টের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন। মানবিক সেবার গুরুত্ব তুলে ধরে তারা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দুর্যোগ ও সংকটময় সময়ে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে দিবসটি উপলক্ষে কেক কাটা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যাপী মানবিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ পরিস্থিতিতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আহত ও ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, চিকিৎসাসেবা, খাদ্য সহায়তা এবং পুনর্বাসনে সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বক্তারা আরও বলেন, যুদ্ধ কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় যখন মানুষ নিরাপদ আশ্রয় ও সহায়তার জন্য অপেক্ষা করে, তখন রেড ক্রিসেন্টের সদস্যরা খাদ্য, রক্ত, ওষুধ ও মানবিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। মানবতার সেবায় তরুণ সমাজকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, “বাংলাদেশ এখন তরুণদের দেশ। তরুণদের মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়লে সমাজ আরও সহনশীল ও মানবিক হয়ে উঠবে।”

এবারের আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের প্রতিপাদ্য ছিল— “ইউনাইটেড হিউম্যানিটি”।

সকাল ১০টা ৩৫ মিনিটে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 May 2026

গোপালগঞ্জে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস পালিত

www.dainikkagoj.com
07 May 2026

গোপালগঞ্জে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস পালিত

www.dainikkagoj.com