শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

তানোরে প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে বড় চাচার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তার বড় চাচার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) দুপুরে ভুক্তভোগীর ভাবি সুমাইয়া বিবি বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করেন। মামলায় তালন্দ ইউনিয়নের আড়াদিঘী গ্রামের মৃত খুশবোরের ছেলে মকবুল হোসেন (৬০)-কে আসামি করা হয়েছে।

মামলা, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে চিকিৎসার কথা বলে ভুক্তভোগীকে তার স্বামীর বাড়ি থেকে তানোর উপজেলার আড়াদিঘী গ্রামে নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে, গত বুধবার রাতে বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত মকবুল হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

মামলার বাদী সুমাইয়া বিবি জানান, পরদিন ভোরে ভুক্তভোগীর কক্ষে গিয়ে তাকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে জানতে চাইলে তিনি অভিযোগ করেন যে তার বড় চাচা তাকে ধর্ষণ করেছেন। বিষয়টি পরিবারে জানাজানি হলেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভুক্তভোগীর স্বামী শরিফুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন। পরে তিনি পুরো ঘটনা জানতে পারেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

ভুক্তভোগীর সৎ ভাই মানিক হাসান অভিযোগ করেন, চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা বলা হলেও কোনো চিকিৎসা করানো হয়নি। বরং ওই সময়ের মধ্যেই এই ঘটনা ঘটে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এছাড়া মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 June 2026

তানোরে প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে বড় চাচার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার

www.dainikkagoj.com
07 June 2026

তানোরে প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে বড় চাচার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার

www.dainikkagoj.com