শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ফিরোজ আল আমিন

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ বোতল স্ক্যাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, অধিনায়কের নির্দেশনায় গত মঙ্গলবার (০৬ মে ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজার থেকে সলঙ্গাগামী সড়কের ওভারব্রিজের পশ্চিম পাশে নাজমুল হাসান নামের এক ব্যক্তির হার্ডওয়্যার দোকানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোটরসাইকেলে মাদক পরিবহনের সময় ১৮০ বোতল স্ক্যাফ সিরাপসহ মোঃ শহীদুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত শহীদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোগাছা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য স্ক্যাফ সিরাপ সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব সর্বদা বদ্ধপরিকর।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 May 2026

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.dainikkagoj.com
06 May 2026

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.dainikkagoj.com