শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

নিজ কলেজের ছাত্রীকে নিয়ে শিক্ষক পলাতক, এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদকের নাম / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের এক শিক্ষককে নিজ কলেজের এক ছাত্রীকে নিয়ে পলাতক থাকার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কয়রা গ্রামের আলাউদ্দিনের ছেলে ও ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক রবিউল আলম (৪২) একই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী পলি কুমারী (১৭)-কে নিয়ে নিখোঁজ রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পলি কুমারী নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, তিনি তার কলেজ শিক্ষক রবিউল আলমের সঙ্গে অজ্ঞাত স্থানে চলে গেছেন।

এ ঘটনায় পলির মা রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, “একটি জিডি হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে শিক্ষক-ছাত্রীর এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি বর্তমানে রায়গঞ্জের ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 May 2026

নিজ কলেজের ছাত্রীকে নিয়ে শিক্ষক পলাতক, এলাকায় চাঞ্চল্য

www.dainikkagoj.com
06 May 2026

নিজ কলেজের ছাত্রীকে নিয়ে শিক্ষক পলাতক, এলাকায় চাঞ্চল্য

www.dainikkagoj.com