শিরোনাম
মানবিক সহায়তায় রামগড় ৪৩ বিজিবি দীঘিনালায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু, আহত সহপাঠী এলাকার উন্নয়নে জীবন উৎসর্গের প্রত্যয় এমপি রুমার চাটমোহরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য তাড়াশে নছিমন-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২ লংগদুতে দাখিল পরীক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ আটক করে ৮ জন মিলে মারধর, গুরুতর আহত ৪ শিক্ষার্থী হাসপাতালে শম্ভুগঞ্জ গোলচত্বরে ১২ বোতল বিলাতি মদসহ দুইজন গ্রেফতার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন, এলাকায় চাঞ্চল্য হালুয়াঘাটে বড়বিলা–বাহিরশিমুল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভোলাহাটে বসতবাড়ির ৪টি ঘর আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৬.৫ লাখ টাকা সলঙ্গায় বাঁশের ব্যারিকেডে ধরা পড়ল চোরের সরদার, উদ্ধার চুরি হওয়া মিশুক
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

ধামইরহাটে আমাইতাড়া-রাঙামাটি সড়কের বেহাল দশা জনদুর্ভোগ চরমে, দ্রুত পুনঃনির্মাণের দাবি

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

মোঃ উজ্জল হোসেন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার আমাইতাড়া থেকে রাঙামাটি পর্যন্ত প্রায় ৬-৭ কিলোমিটার সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

উপজেলা পরিষদ থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আমাইতাড়া বাজার থেকে শুরু হওয়া এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। বিশেষ করে আত্রাই নদীর বালুমহল থেকে বালি পরিবহনকারী ভারী ট্রাক নিয়মিত চলাচল করায় সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। গত এক বছরেরও বেশি সময় ধরে সড়কের এই দুরবস্থা বিরাজ করলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সংস্কার কাজ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, যানবাহন চলাচল সচল রাখতে বালুমহলের ইজারাদাররা নিজেদের উদ্যোগে রাস্তার গর্তগুলোতে ইট ও বালি ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী রাখার চেষ্টা করছেন। তবে এতে সাধারণ মানুষের ভোগান্তি কমেনি। সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে কাদাময় ও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাস্তার পাশের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা খাইরুল ইসলাম, আশরাফুল ইসলাম ও উজ্জল হোসেনসহ স্থানীয়রা জানান, এই সড়কটি দ্রুত প্রশস্ত ও টেকসইভাবে পুনঃনির্মাণ করা জরুরি। পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানান তারা। স্থানীয়দের ভাষ্য, আত্রাই নদীর বালুমহল থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করে থাকে। অথচ যে সড়ক দিয়ে প্রতিদিন এসব বালি পরিবহন করা হয়, সেই সড়কের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।

তারা আরও বলেন, এই সড়কটি এলাকার মানুষের চলাচল ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যতে সড়কটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

এ বিষয়ে ধামইরহাট উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিমের সঙ্গে কথা হলে তিনি জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নিয়ম অনুযায়ী সর্বোচ্চ টেকসই ও শক্তিশালী সড়ক নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। জনস্বার্থে দ্রুত কাজ বাস্তবায়নে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 May 2026

ধামইরহাটে আমাইতাড়া-রাঙামাটি সড়কের বেহাল দশা জনদুর্ভোগ চরমে, দ্রুত পুনঃনির্মাণের দাবি

www.dainikkagoj.com
06 May 2026

ধামইরহাটে আমাইতাড়া-রাঙামাটি সড়কের বেহাল দশা জনদুর্ভোগ চরমে, দ্রুত পুনঃনির্মাণের দাবি

www.dainikkagoj.com