বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

কমলনগরে মেঘনা নদীত মাছ নেই, হাসিও নেই-ঈদের দিনেও নদীতেই?  জেলে ছিদ্দিক 

Reporter Name / ২৮৫ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি,

ঈদের দুপুরে যখন শহর-গ্রামের ঘরে ঘরে রান্নার ঘ্রাণ, শিশুর হাসি আর উৎসবের আমেজ-ঠিক তখনই মেঘনার পাড়ে নীরবে জাল বুনছিলেন আবু বকর ছিদ্দিক (৫৭)। লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট ঘাটে, নৌকা ভেড়ানো তার চিরচেনা ঠাঁই। মুখে কোনো রঙ নেই, চোখে ঈদের ঝিলিক নেই।

 

 

ঈদ তো বড়লোকদের জন্য। আমাদের জীবনে এখন মাছও নাই, হাসিও নাই, বলছিলেন ছিদ্দিক।

 

 

ছিদ্দিকের বাড়ি উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। পেশায় জেলে। গত ৩০ বছরেরও বেশি সময় নদীতে মাছ ধরে দিন চলে তার। কিন্তু এবারের ঈদে সেই নদীই যেন মুখ ফিরিয়ে নিয়েছে।

 

 

গত কয়দিন ধরেই জাল ফেলে খালি ফিরি। তেলের দাম দিয়ে মাছ না পাইলে তো লস। ধার করে চলতে হয়। আজ ঈদের দিনেও বাড়ি যাইনি। খালি হাতে গেলে ছেলে-মেয়েদের মুখ দেখি কেমনে?-বলেন তিনি।

 

 

ছিদ্দিক জানান, চার সন্তানের বাবা তিনি। আগে ঈদের দিনে বাড়িতে কিছু না কিছু নিয়ে ফিরতে পারতেন। এবার সেটা আর হয়নি। শুধু মাছ না পাওয়ার হতাশাই নয়, সরকারি সহায়তার অভাবও তাকে কাবু করে তুলেছে।

 

 

জেলে কার্ডের জন্য মেম্বার টাকা চাইছিল। সরকার পড়ে যাওয়ার আগে দিবে বলছিল। টাকা না দেওয়ায় আর করিনি। এখন জেলের নামেও নাই, কার্ডেও নাই-বলেই দীর্ঘশ্বাস ফেলেন তিনি।

 

 

শুধু ছিদ্দিক একা নন, মতিরহাট ঘাটের মাতাব্বর হাট ঘাটের, পাটোয়ারির হাট ঘাটের অন্য  জেলেরাও একই সুরে কথা বলেন। নদীতে মাছ নেই, তাই ঈদও নেই।

 

 

স্থানীয় জেলে নুর আলম বললেন, ঈদের আগে দুই বাচ্চার জন্য জামা কিনতে পারিনি। নদীতে মাছ না থাকলে আমরা না খেয়ে থাকি। উৎসব তো অনেক দূরের ব্যাপার।

 

 

জানা গেছে, নদীতে ইলিশের মৌসুম শুরু হলেও এখনো কাঙ্ক্ষিত পরিমাণে মাছ ধরা পড়ছে না। সঙ্গে জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় আরও সংকটে পড়েছেন জেলেরা।

 

 

কথা বলে গেল, জাল বুনে চললো। আলো-আঁধারি বিকেলের মতিরহাট ঘাটে বসে ছিদ্দিক তখনও জাল বুনছিলেন। কথা শেষ করে বললেন, ঈদের দিন হোক আর যেকোনো দিন-নদীতে না গেলে তো চুলায় আগুন জ্বলে না।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর