রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি রুবেল ও সম্পাদক তারেক তানোরে বিভিন্ন মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ তানোরে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় অনুষ্ঠিত Marathonbet Bonus and Review As much as 20 In the Wager Credit! আদমদীঘিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী: শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ: আধুনিক প্রযুক্তিতে লাভজনক দুগ্ধ খামার গড়ার দিকনির্দেশনা সোনারগাঁওয়ে নগদ ডিস্ট্রিবিউশন অফিসে সশস্ত্র হামলা ও ডাকাতি

বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৩ মে) সকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মূল সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার মোক্তারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান শামীম তালুকদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক অধ্যাপক ননী গোপাল সরকার।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক অরবিন্দ ধর, অধ্যাপক বিজয় দাস, সাংবাদিক সুস্হি সরকার, সাংবাদিক সারোয়ার, সাংবাদিক মোনায়েম খান, সাংবাদিক মানিক মিয়া, প্রভাষক সিরাজুল ইসলাম খান সোহেল, মেহেদী হাসান (সম্পাদক ও প্রকাশক, ডেইলি নেত্রনিউজ), সাংবাদিক ওবায়দুল ইসলাম সাগর, সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক হাবীবুর রহমান, মাহবুব আলম, রফিকসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমন আহমেদ।

বক্তারা বলেন, মুক্ত গণমাধ্যম একটি গণতান্ত্রিক সমাজের ভিত্তি। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুসংহত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর