তানোরে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় অনুষ্ঠিত
আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। তিনি সংশ্লিষ্ট সকলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন তানোর সাব-রেজিস্ট্রার ইয়াসির আরাফাত, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ।
এছাড়া তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, জামায়াত নেতা আজাহার আলী, দলিল লেখক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সম্পাদক গোরাম রাব্বানী, রায়হান আলী, কোষাধ্যক্ষ সোহেল রানা, সাব-রেজিস্ট্রি অফিসের সকল স্টাফ, দলিল লেখক, নকল নবিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জমি রেজিস্ট্রি করতে আসা ক্রেতা-বিক্রেতারা উপস্থিত ছিলেন।
জানা যায়, তানোরে বর্তমানে প্রায় ১৬০ জন দলিল লেখক এবং ৪৫ জন নকল নবিস কর্মরত রয়েছেন। তারা প্রতিটি দলিল লিখে গড়ে ৪০০ থেকে ৫০০ টাকা পারিশ্রমিক পান বলে জানান সংশ্লিষ্টরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, “আজ আমি দলিল লেখক, নকল নবিস এবং সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনেছি। তাদের সমস্যাগুলো আমি আইনমন্ত্রীসহ সংসদে তুলে ধরবো এবং তারা যেন সরকারি সুযোগ-সুবিধা পায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাবো ইনশাআল্লাহ।”
সভাটি স্থানীয় পর্যায়ে পেশাগত সমস্যা ও সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হিসেবে বিবেচিত হয়।
#হ্যাসট্যাগ
#তানোর #রাজশাহী #সাবরেজিস্ট্রিঅফিস #মতবিনিময়সভা #দলিললেখক #নকলনবিস #জনপ্রতিনিধি #সংসদসদস্য #জামায়াতে_ইসলামী #স্থানীয়সংবাদ #বাংলাদেশ #জনসেবা







