রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি রুবেল ও সম্পাদক তারেক তানোরে বিভিন্ন মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ তানোরে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় অনুষ্ঠিত Marathonbet Bonus and Review As much as 20 In the Wager Credit! আদমদীঘিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী: শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ: আধুনিক প্রযুক্তিতে লাভজনক দুগ্ধ খামার গড়ার দিকনির্দেশনা সোনারগাঁওয়ে নগদ ডিস্ট্রিবিউশন অফিসে সশস্ত্র হামলা ও ডাকাতি

সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি রুবেল ও সম্পাদক তারেক

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

 

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত “সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন” (এসইউজে)-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৩ মে) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। এতে গ্লোবাল টিভি ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ-এর প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে সভাপতি এবং দৈনিক মানবজমিন-এর প্রতিনিধি তারেকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম (দৈনিক দিনকাল), সহ-সভাপতি সৈয়দ জুনাঈদ মোঃ হাবিবউল্লাহ (দৈনিক ইনকিলাব), যুগ্ম সম্পাদক মোঃ হোছাইন (দৈনিক ইনফো বাংলা), সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন (বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন), অর্থ সম্পাদক জিয়াবুল হক (দৈনিক জনকণ্ঠ), প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বিজয় টিভি ও দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক মিনহাজ বাঙ্গালী (দৈনিক কালবেলা ও শাহ আমানত)।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন আরিফুর রহমান আফজালী (দৈনিক দেশের কণ্ঠ), ইকবাল মুন্না (দৈনিক পূর্বকোন), আবুল কালাম আজাদ (মোহনা টিভি), সারওয়ার কামাল (সি-প্লাস টিভি), আরিফুল ইসলাম (দৈনিক খবরের কাগজ ও দ্যা ডেইলি ক্যাম্পাস) এবং রনি কান্তি দেব (চ্যানেল এস)।

সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে সাতকানিয়ায় বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতা প্রসারে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১ মার্চ সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের ৯০ দিনের মেয়াদী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর