রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি রুবেল ও সম্পাদক তারেক তানোরে বিভিন্ন মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ তানোরে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় অনুষ্ঠিত Marathonbet Bonus and Review As much as 20 In the Wager Credit! আদমদীঘিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী: শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ: আধুনিক প্রযুক্তিতে লাভজনক দুগ্ধ খামার গড়ার দিকনির্দেশনা সোনারগাঁওয়ে নগদ ডিস্ট্রিবিউশন অফিসে সশস্ত্র হামলা ও ডাকাতি

শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী: শিশুদের মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

“বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রবিবার (৩ মে) উপজেলা অডিটোরিয়ামে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহনাজ পারভীনের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ খান, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ।

এসময় কনসালটেন্ট (মেডিসিন) ডা. এনামুল হক বক্তব্য রাখেন। বক্তারা পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরে সুষম খাদ্য গ্রহণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অসচ্ছল পরিবারের মাঝে পুষ্টি উপকরণ বিতরণ করা হয়।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর