মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩ মে) সকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মূল সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার মোক্তারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান শামীম তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক অধ্যাপক ননী গোপাল সরকার।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক অরবিন্দ ধর, অধ্যাপক বিজয় দাস, সাংবাদিক সুস্হি সরকার, সাংবাদিক সারোয়ার, সাংবাদিক মোনায়েম খান, সাংবাদিক মানিক মিয়া, প্রভাষক সিরাজুল ইসলাম খান সোহেল, মেহেদী হাসান (সম্পাদক ও প্রকাশক, ডেইলি নেত্রনিউজ), সাংবাদিক ওবায়দুল ইসলাম সাগর, সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক হাবীবুর রহমান, মাহবুব আলম, রফিকসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমন আহমেদ।
বক্তারা বলেন, মুক্ত গণমাধ্যম একটি গণতান্ত্রিক সমাজের ভিত্তি। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুসংহত করতে হবে।