রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name / ১০১ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাত ১২টা ১মিনিটে নন্দীগ্রাম উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা উপজেলা প্রশাসন, নন্দীগ্রাম পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ২১ ফেব্রুয়ারি সকালে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি অফিস এবং সকল স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এরপর সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার গাজিউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ।পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর