শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সিরাজগঞ্জে গাঁজাসহ আটক ২ 

Reporter Name / ১৪৮ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গত (২৬ মে) সোমবার সন্ধ্যা ০৬:৩০ মিনিটের সময় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন নলকা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ের সামনে ঢাকা টু রাজশাহীগামী মহাসড়কে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ১০৭৭০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন মোঃ জীবন হোসেন (৪২), পিতা- মৃত আব্দুল সামাদ, ও মোঃ জুয়েল মিয়া (৩৮), পিতা- মোঃ হাফিজ মিয়া, উভয়ের সাং- শ্রীধরপুর পূর্বপাড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।মোঙ্গলবার দুপুরের দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২,র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর