শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

তানোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এমপি মজিবুর রহমানের মতবিনিময়

প্রতিবেদকের নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান।

বুধবার সন্ধ্যায় তানোর প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, জামায়াতের সিনিয়র নেতা অধ্যাপক জামিলুর রহমান, সিরাজুল ইসলাম এবং তানোর পৌর জামায়াতের আমীর মুখছেদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন তানোর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রনজু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন, এবং সদস্য সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, লুৎফর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এছাড়া তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ, সিনিয়র সাংবাদিক আলিফ হোসেন, মাহাবুব জুয়েল, সাংবাদিক রায়হান আলী, মাহাবুব আলমসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা তাদের পেশাগত সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। উপস্থিত সংসদ সদস্য মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, “সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের ন্যায়, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে সন্তোষ ও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 May 2026

তানোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এমপি মজিবুর রহমানের মতবিনিময়

www.dainikkagoj.com
06 May 2026

তানোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এমপি মজিবুর রহমানের মতবিনিময়

www.dainikkagoj.com