শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ একজন আটক

প্রতিবেদকের নাম / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমদের নেতৃত্বে মাদকবিরোধী জোরালো অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ওসি মনসুর আহমদের সার্বিক তত্ত্বাবধানে এবং সঠিক দিকনির্দেশনায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ০৬ মে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি ত্রিশাল থানাধীন ৬নং ত্রিশাল ইউনিয়নের বাগান বেঙ্গুলাপাড়া এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে জালাল মেম্বারের বাড়ির সামনে সরকারি পাকা সড়কে পরিচালিত হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা মোঃ মোছা মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে তার কাছ থেকে ৪৫ (পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৫০০ টাকা। আটককৃত ব্যক্তি ত্রিশাল উপজেলার মাগুরজোড়া মধ্যপাড়া গ্রামের (পানা উল্লাহর বাড়ি) বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল আলী এবং মাতা মৃত হাজেরা খাতুন।

পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে ত্রিশাল মডেল থানা পুলিশ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 May 2026

ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ একজন আটক

www.dainikkagoj.com
06 May 2026

ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ একজন আটক

www.dainikkagoj.com