শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

ভোলাহাটে বিদ্যুতের শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ বসতবাড়ির ১১টি ঘর ভস্মীভূত; ক্ষতি প্রায় ৩৫ লাখ টাকা

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সহোদরের তিনটি বসতবাড়ির ১১টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার (৩১ মে ২০২৬) দুপুর পৌনে ২টার দিকে আদমপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মৃত মেহের আলীর তিন ছেলে—মো. কুতুব আলী, মো. মেসবাহ ও মো. মেসের আলীর বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনের শর্টসার্কিট থেকে প্রথমে একটি ঘরে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অল্প সময়ের মধ্যেই তিন পরিবারের ১১টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, কাপড়-চোপড়, খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় কাগজপত্রসহ দৈনন্দিন ব্যবহারের প্রায় সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন পানু মিঞা ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মো. আব্দুস সবুর জানান, অগ্নিকাণ্ডের সময় বাড়ির সদস্যরা বাইরে থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ঘরে থাকা মূল্যবান কোনো সামগ্রীই রক্ষা করা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একটি পানিবাহী গাড়ি ও একটি জরুরি উদ্ধারকারী যান নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন আশপাশের আরও বসতবাড়িতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের প্রায় ৩৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। দীর্ঘদিনের সঞ্চয়ে গড়ে তোলা বসতবাড়ি ও জীবিকার অবলম্বন মুহূর্তেই ধ্বংস হয়ে যাওয়ায় তারা এখন চরম মানবিক সংকটে পড়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসন সহায়তার ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সর্বস্ব হারানো পরিবারগুলোর কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে আদমপুর গ্রামের পরিবেশ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
31 May 2026

ভোলাহাটে বিদ্যুতের শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ বসতবাড়ির ১১টি ঘর ভস্মীভূত; ক্ষতি প্রায় ৩৫ লাখ টাকা

www.dainikkagoj.com
31 May 2026

ভোলাহাটে বিদ্যুতের শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ বসতবাড়ির ১১টি ঘর ভস্মীভূত; ক্ষতি প্রায় ৩৫ লাখ টাকা

www.dainikkagoj.com