শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

Reporter Name / ২৫০ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি অত্যাধুনিক রিভালবার, ২ রাউন্ড তাজা গুলি, ১টি হাত কুড়াল, ১টি বল্লম সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল’র বামনপাড়াস্থ বাসভবনের পরিত্যাক্ত একটি ঘর থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।

সূত্র জানায়, সেনাবাহিনীর এবং ভেড়ামারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল’র বামনপাড়াস্থ বাসভবনে অভিযান চালায়। এসময় বাড়ির পরিত্যাক্ত একটি ঘর থেকে ১টি অত্যাধুনিক রিভালবার, ২ রাউন্ড তাজা গুলি, ১টি হাত কুড়াল, ১টি বল্লম সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এ ঘটনাটি উদ্দ্যেশ প্রনোদিত এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের ষড়যন্ত্র বলে দাবি করেন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন বলেন, প্রতিপক্ষ গ্রুপই রাতের অন্ধকারে ওই অস্ত্র পরিত্যাক্ত ঘরে রেখে প্রশাসনকে সংবাদ দিয়েছে।

 

ভেড়ামারা থানার ওসি শেখ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর সাথে ভেড়ামারা থানা পুলিশও অভিযানে অংশ নেয়। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর