শিরোনাম
সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

জনগণের বরাদ্দ জনগণের জন্যই খরচ করতে হবে: লক্ষ্মীপুরে এমপি বীথিকা বিনতে হোসাইন

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জননেতা মরহুম শফিউল বারি বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন বলেছেন, জনগণের জন্য সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ আসে, তার প্রতিটি পয়সা জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। জনস্বার্থ সংশ্লিষ্ট কাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির সুযোগ নেই।

রোববার (৩১ মে) লক্ষ্মীপুর থেকে রামগতি ও কমলনগর অভিমুখে এক বর্ণাঢ্য সফরকালে আয়োজিত বিভিন্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “তৃণমূলের মানুষের অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

এমপি বীথিকা বিনতে হোসাইনের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই লক্ষ্মীপুর থেকে রামগতি-কমলনগর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান। প্রিয় নেতার সহধর্মিণীকে কাছে পেয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সফরকালে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশাল শোডাউনের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। এ সময় তিনি নেতাকর্মীদের শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে হলে তাদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।”

স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বীথিকা বিনতে হোসাইন তার স্বামী মরহুম শফিউল বারি বাবুর আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রেখেছেন। তার নেতৃত্বে লক্ষ্মীপুরের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সফরের শেষ পর্যায়ে এমপি বীথিকা বিনতে হোসাইন উপস্থিত সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত জনতা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
31 May 2026

জনগণের বরাদ্দ জনগণের জন্যই খরচ করতে হবে: লক্ষ্মীপুরে এমপি বীথিকা বিনতে হোসাইন

www.dainikkagoj.com
31 May 2026

জনগণের বরাদ্দ জনগণের জন্যই খরচ করতে হবে: লক্ষ্মীপুরে এমপি বীথিকা বিনতে হোসাইন

www.dainikkagoj.com