শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন

পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

 

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক উন্মুক্ত বাজেট সভায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে আগামী অর্থবছরের আয়-ব্যয়ের পরিকল্পনা উপস্থাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হেদায়েতুল হক। বাজেট উপস্থাপন করেন প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের। তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ২ কোটি ৯৭ লাখ ৬৪ হাজার ৩৭৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে সম্ভাব্য আয়-ব্যয়ের বিস্তারিত তুলে ধরা হয়।

এসময় বক্তারা বলেন, উন্মুক্ত বাজেটের মাধ্যমে স্থানীয় জনগণ ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। এতে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা বৃদ্ধি পায় এবং জনগণের অংশগ্রহণমূলক স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী হয়।

সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে মতামত ও পরামর্শ প্রদান করেন। ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানান, জনগণের চাহিদা ও অগ্রাধিকারের ভিত্তিতেই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিবছর ইউনিয়ন পরিষদগুলোতে উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 May 2026

পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

www.dainikkagoj.com
25 May 2026

পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

www.dainikkagoj.com