শিরোনাম
শাজাহানপুরে অনলাইন জুয়ার নারী এজেন্ট আটক, জব্দ ল্যাপটপ-মোবাইল ও বিপুল ডিজিটাল ব্যালেন্স ঈদুল আযহা উপলক্ষে তাড়াশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল ৪০০ দুঃস্থ পরিবার টাঙ্গাইলে ট্রাক উল্টে হতাহতদের পরিচয় শনাক্ত বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু, আহত মা পদ্মা ব্যারাজ: উন্নয়নের স্বপ্ন নাকি নতুন পরিবেশ বিপর্যয়ের শঙ্কা? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি সংকট সমাধানে সরকারের বড় প্রকল্প ঘিরে তুমুল বিতর্ক টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্বপ্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ মেহেরপুরে শিশু নির্যাতন মামলায় নজিরবিহীন দ্রুত বিচার: মাত্র ২৯ দিনে মৃত্যুদণ্ড, দেশে নতুন দৃষ্টান্ত সিরাজগঞ্জে “স্বাদের মিঠাই” দোকানের শুভ উদ্বোধন—তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক নিম্ন আয়ের পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে মহাসড়কে চাঁদা নেওয়ার অভিযোগে হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ সদস্য ক্লোজড
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শাজাহানপুরে অনলাইন জুয়ার নারী এজেন্ট আটক, জব্দ ল্যাপটপ-মোবাইল ও বিপুল ডিজিটাল ব্যালেন্স

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

 

নাজিরুল ইসলাম, বগুড়া সংবাদদাতাঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা (কালিতলা) এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এক নারী এজেন্টকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এসময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড এবং বিভিন্ন প্ল্যাটফর্মে থাকা ডলার ও ক্রিপ্টোকারেন্সির ব্যালেন্স জব্দ করা হয়।

শনিবার (২৪ মে) রাত ১০টার দিকে র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

আটককৃত নারী হলেন মোছা. খাদিজা খাতুন (২৯)। তিনি শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার আব্দুল খালেকের মেয়ে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে খাদিজা বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভনমূলক লিংক ও রেফারেন্স শেয়ার করে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে যুক্ত করতেন।

এরপর তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানের সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খাদিজা Enjoy247, VELKI Live এবং PLAY25 নামের অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, Enjoy247 প্ল্যাটফর্মের দুটি এজেন্ট আইডিতে Polar Bear ক্রিপ্টোকারেন্সিতে যথাক্রমে ৬১৯ দশমিক ৩২ এবং ১ হাজার ৮৪ দশমিক ৩২ পিবিইউ ব্যালেন্স পাওয়া গেছে। এছাড়া একটি আইডিতে ৬৩৭ জন সদস্যের তথ্য পাওয়া যায়, যার মধ্যে ১১ জন সক্রিয় ছিল। ওই আইডিতে মোট ২২ হাজার ৬৯৫টি লেনদেনের তথ্যও শনাক্ত করা হয়েছে।

এদিকে VELKI Live প্ল্যাটফর্মে ৭০ দশমিক ৭২ পিবিইউ ব্যালেন্স এবং ২ হাজার ৮৪৬টি লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া PLAY25 প্ল্যাটফর্মে ৬৪৪ দশমিক ৫৭ মার্কিন ডলার ব্যালেন্স পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় ওই আইডি থেকে মাস্টার এজেন্টকে ৪০২ ডলার পাঠানো এবং ১৪০ ডলার গ্রহণের তথ্যও উদ্ধার করা হয়েছে।

আটক খাদিজাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 May 2026

শাজাহানপুরে অনলাইন জুয়ার নারী এজেন্ট আটক, জব্দ ল্যাপটপ-মোবাইল ও বিপুল ডিজিটাল ব্যালেন্স

www.dainikkagoj.com
25 May 2026

শাজাহানপুরে অনলাইন জুয়ার নারী এজেন্ট আটক, জব্দ ল্যাপটপ-মোবাইল ও বিপুল ডিজিটাল ব্যালেন্স

www.dainikkagoj.com