শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ট্রাক উল্টে হতাহতদের পরিচয় শনাক্ত

প্রতিবেদকের নাম / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

 

টাঙ্গাইল প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী থানার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় হকার ও দিনমজুরের কাজ করতেন। ঈদ উপলক্ষে স্বল্প ভাড়ায় বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গগামী একটি রডবোঝাই ট্রাকে ওঠেন। রোববার বিকেল ৫টার দিকে ফেনীর সাইনবোর্ড এলাকা থেকে তারা ট্রাকে যাত্রা শুরু করেন। সারারাত ট্রাকের ওপরে বসে যাত্রা করার পর শেষ রাতে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে পড়েন।

ভোরে ট্রাকটি টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। ট্রাকভর্তি ভারী রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন অন্তত ৬ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা গেছে তারা হলেন—

মো. সাগর মিয়া (২০), পিতা- সাকিম মিয়া ও রবিউল ইসলাম (২৫), পিতা- শহিদুল ইসলাম; উভয়ের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার রাজেন্দ্র বাড়ি এলাকায়।

ইসমাইল হোসেন (১৯), পিতা- আলতাফ হোসেন, রাজশাহীর তানোর উপজেলার বাতানপুর এলাকার বাসিন্দা।

নজরুল (৬০), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

মামুন (৪৫), চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার বাসিন্দা।

সারিকুল (২৫), পিতা- সাইদুল, নওগাঁর নিয়ামতপুর উপজেলার মালঞ্চী এলাকার বাসিন্দা।

খোরশেদ (২৬), পিতা- মৃত সাহেব আলী, নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্র বাড়ি এলাকার বাসিন্দা।

সমেজ, পিতা- শহিদুল, নওগাঁর মান্দা উপজেলার ডেমরা এলাকার বাসিন্দা।

এছাড়াও আরও সাতজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

আহতরা হলেন—

বাবু (৩৫), পিতা- মজিবর, নওগাঁর মান্দা উপজেলার ডেমরা এলাকার বাসিন্দা।

আব্দুল রহমান (৩৫), পিতা- আব্দুল রহিম, নওগাঁর মান্দা উপজেলার হোসেনপুর এলাকার বাসিন্দা।

নয়ন বিশ্বাস (৩২), পিতা- মৃত মান্নান, নাটোর জেলার বাসিন্দা।

তুহিন, পিতা- নজরুল, দশপাড়া এলাকার বাসিন্দা।

আলমগীর (৪০), পিতা- সফেদ আলী এবং সিদ্দিক আলী (৪০), পিতা- ছোরহাব আলী; উভয়ের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পাকুরিয়া এলাকায়।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তে কাজ চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
24 May 2026

টাঙ্গাইলে ট্রাক উল্টে হতাহতদের পরিচয় শনাক্ত

www.dainikkagoj.com
24 May 2026

টাঙ্গাইলে ট্রাক উল্টে হতাহতদের পরিচয় শনাক্ত

www.dainikkagoj.com