শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

কমলনগরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে শিশু ও সাধারণ মানুষের মাঝে অপরাধ প্রবণতা রোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) বিকেল ৪টায় উপজেলার ফজুমিয়ার হাট বাজার সংলগ্ন ফজুমিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

ফজুমিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর সহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম।

সভায় বক্তারা বলেন, পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে এনে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা মাদক, জুয়া, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

চর কাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মেম্বারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মানিক, সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ধনু, চর কাদিরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন পাটোয়ারী, চর কাদিরা ইউনিয়ন যুবদলের সভাপতি আকরাম হোসেন সাহেদ হাওলাদার, যুবদল নেতা আকবার হোসেন আরজু হাওলাদার, জহির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সচেতনতামূলক এ সভায় চর কাদিরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন মহল এবং বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 May 2026

কমলনগরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
24 May 2026

কমলনগরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com