রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে গেট নির্মানে অনিয়ম১৬মিলি এর স্থলে১২ মিলি রড ব্যাবহার

Reporter Name / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (উপজেলা)প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানের গেট নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গেট নির্মান কাজে ১৬ মিলি রডের স্থলে ১২ মিলি রড দিয়ে নির্মান কাজ করায় ১৩ মে মঙ্গলবার এলাকাবাসী অনিয়মের কাজে বাধা প্রদান করেন এবং একই প্যাকেজের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফারিভা অটো আলতাদিঘীতে ২টি ঘাট, বসার বেঞ্চ ইত্যাদি কাজ করছে যার চুক্তিমূল্য ১ কোটি ৫৬ হাজার ৯৬২ টাকা। স্থানীয় আঃ ছালাম অভিযোগ করেন ১৬মিলি রডের পরিবর্তে ১২ মিলি রড দিয়ে ঠিকাদার কাজ করে। আমাদের ট্যাক্সের টাকায় কেন অন্যায় কাজ করবে আমারা সঠিক কাজ চাই।আবু সাইদ নামে একজন অভিযোগ করেন রডের মিলি কমিয়ে দেওয়া ছাড়াও পাথরের পরিবর্তে ইটের খোয়া ঢালাই কাজে ব্যাবহার করেছে ঠিকাদার। কিছু বললে ঠিকাদারের লোক হুমকি দেয়।এবিষয়ে ঠিকাদরের প্রতিনিধি মোঃ পরশের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন মিস্ত্রি কাজে ভূল করতে পারে, সেটার সমাধান আছে,কিন্ত কিছু সন্ত্রাসী আমাদের কাজে সমস্যা করছে।আলতাদিঘী জাতীয় উদ্যানের কাজ দেখার দায়ীত্বে নিয়োজিত কোম্পানি অ্যাকুম্যান

আর্কিটেক্টস এর প্রকৌশলী মাহবুবুর রহমান জানান ১৬মিলিএর স্থলে ১২মিলি রড ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছিল, সেটি খুলে ফেলা হয়েছে। এখন সমস্যা নেই।বিভাগীয় বন কর্মকর্তা মতলেবুর রহমান বলেন, ডিজাইন ও এস্টিমেটে যা আছে সেই অনুযায়ী কাজ করতে হবে এটি ঠিকাদারকে বলা হয়েছে।এলাকাবাসী আমজনতা সুষ্ঠভাবে যাবতীয় নির্মান কাজ সম্পন্ন করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর