শিরোনাম
আর্শীবাদের শিয়ালজানি খাল এখন অভিশাপ চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

তাড়াশে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

ফিরোজ আল আমিন, নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, নওগাঁ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, বলদিপাড়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আলী আকবার, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুর রহমান, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী খন্দকার, শ্রেষ্ঠ শিক্ষার্থী তনুশ্রী, এস এম সাকিবুজ্জামান ও মহুয়া সরকারসহ অনেকে।

অনুষ্ঠানে উপজেলার কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, স্কাউট শিক্ষক, শরীরচর্চা শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা ও ইতিবাচক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় শিক্ষা সপ্তাহ শুধু পুরস্কার প্রদানের আয়োজন নয়, বরং মেধা, সৃজনশীলতা ও শিক্ষার উৎকর্ষ সাধনে অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জনের মাধ্যম নয়, বরং এর মূল উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থীকে সুনাগরিক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। আজকের এই পুরস্কার আপনাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। আমি আশা করি, এই সম্মাননা উপজেলার শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত করতে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতার সৃষ্টি করতে অনুপ্রেরণা জোগাবে।”

পুরস্কারপ্রাপ্ত শিক্ষক-শিক্ষার্থীরা এ সম্মাননায় আনন্দ প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তারা শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও ভালো ফল অর্জনে সচেষ্ট থাকবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
24 May 2026

তাড়াশে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com
24 May 2026

তাড়াশে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com