সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

বেনাপোল-পেট্রাপোল বন্দরে বন্ধ  আমদানি-রপ্তানি

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

 

 

বেনাপোল প্রতিনিধিঃ

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে বন্ধ রয়েছে আমদানি রফতানি।

 

 

রোববার (১১ মে) দিনভর দুই দেশের মধ্যে  পণ্য  পরিবহন বন্ধ থাকবে। তবে এ পথে বানিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

 

 

বেনাপোল আমদানি, রফতানি সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান জানান, বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় রোববার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (১২ মে) সকাল থেকে পুনরায় বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।

 

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে ভিসা জটিলতায় যাত্রী যাতায়াতের সংখ্যা কম।

 

 

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যাওয়ার ব্যবস্থা সচল রাখা হয়েছে।

 

 

বন্দর সুত্র বলছে, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪০০-৪৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়। আর ভারতে রপ্তানি হয় ১৫০-২০০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর