শিরোনাম
পার্বতীপুরে কোরবানির ঈদে আলোচনায় ১ হাজার কেজির ‘শাহীওয়াল সম্রাট’, দাম হাঁকা ১২ লাখ টাকা রাঙ্গামাটির শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত জাহাঙ্গীর আলম কয়রায় সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে বিশেষ কর্মসূচির উদ্বোধন, এক মাসব্যাপী ‘ঋণ আদায় মাস’ ঘোষণা রামগড়ে ওপেন হাউস ডে অনুষ্ঠিত কমলনগরে নদীভাঙা পরিবারের জমি দখল ও চলাচলের পথ বন্ধের অভিযোগ; নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার, থানায় লিখিত অভিযোগ চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা জোরদার, মাঠে সক্রিয় র‌্যাব-১২ দৌলতপুরে যুবককে কুপিয়ে গুলি, হাসপাতালে অস্ত্রোপচার চলছে কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় ট্রলিচাপায় শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ২০
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ২০

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

হৃদয় রায়হান, ভেড়ামারা, কুষ্টিয়া  প্রতিনিধি :

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুটিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে খোকসা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। পরে আরও এক ছাত্রী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামে এক স্কুলছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মণ্ডলপাড়ার বাসিন্দা রুহুল আমিনের মেয়ে। অপর দুই নিহত পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী মাজেদুল ইসলাম নামে এক পথচারী জানান, বালুভর্তি ডাম্প ট্রাকটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনার শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ভ্যানকে রক্ষা করতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, আহত অন্তত ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, হাসপাতালে আনার পর আরও একজন নারী মারা যান। বর্তমানে চারজন গুরুতর আহত রোগীর চিকিৎসা চলছে।

খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আলতাব হোসেন জানান, দুর্ঘটনায় নিহত দুই পুরুষের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাকটি উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে ভয়াবহ এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে বালুবাহী ট্রাক চলাচল করছে। যথাযথ নজরদারি ও নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 May 2026

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ২০

www.dainikkagoj.com
23 May 2026

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ২০

www.dainikkagoj.com