শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইডে ৭১৪ আবেদন নিষ্পত্তি, আপোসে আদায় ৪৪ লাখ টাকা

প্রতিবেদকের নাম / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

অর্থের অভাবে বিচারপ্রাপ্তি যেখানে অনেকের কাছেই কঠিন, সেখানে ঠাকুরগাঁওয়ের লিগ্যাল এইড সেবা হয়ে উঠেছে অসহায় মানুষের ভরসার জায়গা। বিনামূল্যে আইনি সহায়তার মাধ্যমে এক বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এই অফিস।

জেলা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত লিগ্যাল এইড অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৮১৪টি আবেদন গ্রহণ করা হয়। এর মধ্যে ৭১৪টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে উপকারভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৬ জনে।

এ সময়ের মধ্যে ২২৫টি মামলা দায়ের করা হয় এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) এর মাধ্যমে আপোসে আদায় হয় প্রায় ৪৪ লাখ ৪৯ হাজার টাকা। এছাড়া ৭০৩ জন ব্যক্তি বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করেছেন। বিচারাধীন ১৯১টি মামলা আপোসে প্রত্যাহার করা হয় এবং ৮টি ক্ষেত্রে সরেজমিনে পরিদর্শন করা হয়।

লিগ্যাল এইড কর্তৃপক্ষ জানায়, পারিবারিক বিরোধ, জমিজমা সংক্রান্ত সমস্যা, দেনা-পাওনা ও আপসযোগ্য ফৌজদারি মামলাগুলো ADR পদ্ধতিতে দ্রুত সমাধান করা হচ্ছে। এতে আদালতের চাপ কমার পাশাপাশি সাধারণ মানুষ কম সময়ে ও কম খরচে ন্যায়বিচার পাচ্ছেন।

এছাড়া জেলার পাঁচটি উপজেলার প্রতিটি ইউনিয়নে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে, যেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত রয়েছেন।

ভুক্তভোগীরা জানান, এই সেবা তাদের জীবনে নতুন আশা জাগিয়েছে এবং আইনের প্রতি আস্থা ফিরিয়ে এনেছে।

লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মজনু মিয়া বলেন, সীমিত জনবল ও পরিবহন সংকট থাকা সত্ত্বেও তারা সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
05 May 2026

ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইডে ৭১৪ আবেদন নিষ্পত্তি, আপোসে আদায় ৪৪ লাখ টাকা

www.dainikkagoj.com
05 May 2026

ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইডে ৭১৪ আবেদন নিষ্পত্তি, আপোসে আদায় ৪৪ লাখ টাকা

www.dainikkagoj.com