শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

তাড়াশে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

 

শিশির আহম্মেদ
তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী হত্যাচেষ্টা ও বিষ্ফোরক মামলায় হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জেলহাজতে পাঠিয়েছেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী মো. রফিকুল ইসলাম।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) হত্যাচেষ্টা ও বিষ্ফোরক মামলায় আসামিরা হাজিরা দিতে গেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আলী আহম্মেদের আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠান।
আসামিরা হলেন, রাজিব সরকার (কুসুম্বি), আব্দুল কাদের দুলাল (কুসুম্বি)
, রতন কবিরাজ (বিনোদপুর), আলী আক্কাস (বিনোদপুর), ফিরোজ মেম্বার (বিনোদপুর), আব্দুল মতিন (বিনোদপুর), মনিরুজ্জামান (বিনোদপুর), মিজানুর রহমান (খরখড়িয়া), দিবেন কুমার (কুসুম্বি) ও জা‌মিল ‌হো‌সের (বি‌নোদপুর।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদার উপজেলার বিনোদপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে তার গাড়ি বহরে একদল দুর্বৃত্ত হামলা চালায়।
এ ঘটনার ৬ বছর পর গত ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে ৯৯ জনকে নামীয় ও ২৫০/৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যাচেষ্টা ও বিষ্ফোরক আইনে তাড়াশ থানায় একটি মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর