শিরোনাম
ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

মাদারগঞ্জে গোসলে নেমে ১০ বছরের শিশুর মৃত্যু, বড় ভাই জীবিত উদ্ধার

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে লিজা মনি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বড় ভাই রিয়াদ (১১) প্রাণে বেঁচে ফিরেছে।

শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মহিষবাথান এলাকায় ঝারকাটা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত শিশু দুজনই স্থানীয় রবিউল ইসলামের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের ঝারকাটা নদীতে গোসল করতে নামে ভাই-বোন লিজা ও রিয়াদ। একপর্যায়ে নদীর গভীর অংশে গিয়ে তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের আর দেখা না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে অনেক চেষ্টা করেও উদ্ধার সম্ভব না হওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চালিয়ে রিয়াদকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও লিজা মনির নিথর দেহ নদী থেকে উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার লিডার রইস উদ্দিন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। রিয়াদকে জীবিত উদ্ধার করা গেলেও লিজা মনিকে মৃত অবস্থায় পাওয়া যায়।”

এদিকে সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নাজড়িত কণ্ঠে নিহত লিজার বাবা রবিউল ইসলাম বলেন, “দুই সন্তান একসাথেই নদীতে নেমেছিল। চোখের পলকে কী হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। রিয়াদ বেঁচে ফিরলেও আমার মেয়েকে আর কোনোদিন ফিরে পাব না।”

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা শিশুদের নদীতে গোসলের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 May 2026

মাদারগঞ্জে গোসলে নেমে ১০ বছরের শিশুর মৃত্যু, বড় ভাই জীবিত উদ্ধার

www.dainikkagoj.com
22 May 2026

মাদারগঞ্জে গোসলে নেমে ১০ বছরের শিশুর মৃত্যু, বড় ভাই জীবিত উদ্ধার

www.dainikkagoj.com