শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

মকবুল হোসেন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে ত্রিশালজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বিকেল ৩টায় ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত তিন দিনব্যাপী বর্ণাঢ্য নজরুল জন্মজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাতীয় পর্যায়ে আয়োজিত এ উৎসবে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও বইমেলাসহ নানা আয়োজন থাকছে।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তাঁর পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত বইলর-কানহর ধরা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে বিকেলে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ত্রিশালসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও জনসমাগম এলাকাগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে বিশেষ সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় নিরাপত্তা পরিকল্পনা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি সেবা এবং ভিভিআইপি মুভমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দীর্ঘদিন পর জাতীয়ভাবে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদযাপন হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। জাতীয় কবির জন্মভূমি ত্রিশাল এখন উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 May 2026

জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.dainikkagoj.com
22 May 2026

জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.dainikkagoj.com