শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা এলাকায় অবস্থিত মেসার্স সৃষ্টি ডেইরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

প্রতিবেদকের নাম / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহমুদ হাসান রনি

চুয়াডাঙ্গার মাখালডঙ্গায় বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসানের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে। অভিযানে মিষ্টি কারখানা, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মসলার বাজারসহ একাধিক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

পরিদর্শনের সময় মাখালডাঙ্গা এলাকার মেসার্স সৃষ্টি ডেইরীতে গুরুতর অনিয়ম পাওয়া যায়। সেখানে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ করা হচ্ছিল, প্রস্তুতকৃত মিষ্টি খোলা অবস্থায় রাখা ছিল এবং খাবার তৈরিতে অনুপযুক্ত রং সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির মালিক মো. নাজিম উদ্দীনের মালিকানাধীন কারখানাটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয় এবং দ্রুত অনিয়ম দূর করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বাজারে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিশেষ করে শিশু খাদ্য বিক্রি না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বড় বাজার এলাকার দোকানগুলোকে জুতা-কাপড়সহ অন্যান্য পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয়ের নির্দেশও দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
21 May 2026

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা এলাকায় অবস্থিত মেসার্স সৃষ্টি ডেইরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

www.dainikkagoj.com
21 May 2026

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা এলাকায় অবস্থিত মেসার্স সৃষ্টি ডেইরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

www.dainikkagoj.com