শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

লংগদুতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ, উপকৃত ৯৪২ জন

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভুক্ত সদস্য-সদস্যা, প্লাটুন কমান্ডার, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার ও সহকারী কমান্ডারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ৯৪২ জন সদস্য উপহার সামগ্রী গ্রহণ করেন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে লংগদু উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাপস দত্ত এবং প্রশিক্ষক আহমদ উল্লাহ।

জানা যায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারসামগ্রী পেয়ে বাহিনীর সদস্যদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ দেখা যায়।

প্রতি প্যাকেটে ছিল ১ কেজি পোলাও চাল, ৪০০ গ্রাম লাচ্ছা সেমাই, ২০০ গ্রাম গুঁড়ো দুধ, ৫০০ গ্রাম সুজি, ২ প্যাকেট নুডুলস, ১ লিটার সয়াবিন তেল এবং ১ কেজি চিনি। ঈদকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।

অনুষ্ঠানে সদর ইউনিয়নের প্লাটুন কমান্ডার, সহকারী কমান্ডার, ইউনিয়ন কমান্ডার, সহকারী কমান্ডার, দলনেতা-দলনেত্রীসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাপস দত্ত বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে বাহিনীর বিভিন্ন স্তরের ভাতাভুক্ত সদস্য ও কমান্ডারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ তৃণমূল পর্যায়ের সদস্যদের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দেয় এবং দায়িত্ব পালনে তাদের আরও উৎসাহিত করে।”

তিনি আরও বলেন, “বাহিনীর সদস্যরা সবসময় আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের প্রতি এমন সম্মান ও সহযোগিতা সদস্যদের মনোবল বৃদ্ধি করবে।”

এ সময় মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সদস্য ও কর্মকর্তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
21 May 2026

লংগদুতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ, উপকৃত ৯৪২ জন

www.dainikkagoj.com
21 May 2026

লংগদুতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ, উপকৃত ৯৪২ জন

www.dainikkagoj.com