শিরোনাম
মানবিক সহায়তায় রামগড় ৪৩ বিজিবি দীঘিনালায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু, আহত সহপাঠী এলাকার উন্নয়নে জীবন উৎসর্গের প্রত্যয় এমপি রুমার চাটমোহরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য তাড়াশে নছিমন-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২ লংগদুতে দাখিল পরীক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ আটক করে ৮ জন মিলে মারধর, গুরুতর আহত ৪ শিক্ষার্থী হাসপাতালে শম্ভুগঞ্জ গোলচত্বরে ১২ বোতল বিলাতি মদসহ দুইজন গ্রেফতার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন, এলাকায় চাঞ্চল্য হালুয়াঘাটে বড়বিলা–বাহিরশিমুল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভোলাহাটে বসতবাড়ির ৪টি ঘর আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৬.৫ লাখ টাকা সলঙ্গায় বাঁশের ব্যারিকেডে ধরা পড়ল চোরের সরদার, উদ্ধার চুরি হওয়া মিশুক
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

বোদায় সড়ক দুর্ঘটনায় গেটলক বাসের সুপারভাইজার নিহত

প্রতিবেদকের নাম / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেন শান্ত (৩০) নামে এক গেটলক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) সকাল ৮টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা পৌরভবন সংলগ্ন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতগামী শামীম গেটলক বাসটি এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়।

এ সময় বাসটির গেটে দাঁড়িয়ে থাকা সুপারভাইজার আমজাদ হোসেন শান্ত ছিটকে পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত আমজাদ হোসেন শান্ত ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিলনপুর এলাকার ছালাউদ্দীনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

বোদা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মামুন অর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে হাসপাতালে নিয়ে ডেথ সার্টিফিকেট গ্রহণ করা হয়। পরে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 May 2026

বোদায় সড়ক দুর্ঘটনায় গেটলক বাসের সুপারভাইজার নিহত

www.dainikkagoj.com
05 May 2026

বোদায় সড়ক দুর্ঘটনায় গেটলক বাসের সুপারভাইজার নিহত

www.dainikkagoj.com