শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজাউদ্দিন সুজা আর নেই

প্রতিবেদকের নাম / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম সুজাউদ্দিন সুজা আর নেই। বৃহস্পতিবার (২১ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ নেতাকর্মীদের মাঝে তাকে একজন পরিচিত ও জনপ্রিয় সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

এ কে এম সুজাউদ্দিন সুজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও শোক প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহীন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি, জাতীয় সংসদের বিভিন্ন সদস্য, ময়মনসিংহ জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, এ কে এম সুজাউদ্দিন সুজার মৃত্যুতে ছাত্রদল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও ত্যাগী সংগঠককে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে। তার অকাল মৃত্যুতে সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের আবহ বিরাজ করছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
21 May 2026

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজাউদ্দিন সুজা আর নেই

www.dainikkagoj.com
21 May 2026

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজাউদ্দিন সুজা আর নেই

www.dainikkagoj.com