শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ে সিএমসি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

 

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও উপকূলীয় পরিবেশ রক্ষায় ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ে সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১১টায় কয়রা উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড। কর্মশালাটি “ব্লু ইকোনোমিক অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বন সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, উপকূলীয় বনাঞ্চল রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সুন্দরবনকেন্দ্রিক টেকসই ব্যবস্থাপনার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ দিন দিন হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে সুন্দরবনসহ আশপাশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইকোসিস্টেম পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

কোডেকের প্রকল্প ম্যানেজার মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ এবং যুব উন্নয়ন অফিসার কে এম মফিজুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুক, ভিসিএফ সদস্য খগেন্দ্রনাথ মন্ডল, সাইফুল ইসলাম, রেবেকা খাতুন, রোজিনা খাতুন, ইয়ুথ সদস্য আশিকুজ্জামান ও ইয়াছিন আলীসহ অন্যান্যরা।

প্রশিক্ষণ কর্মশালায় সিএমসি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, যুব প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
20 May 2026

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ে সিএমসি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
20 May 2026

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ে সিএমসি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

www.dainikkagoj.com