মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষায় এক প্রতিষ্ঠান থেকে ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর অংশগ্রহণ সলঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক চালু লংগদুতে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু, চার কেন্দ্রে ৬৬৮ পরীক্ষার্থী অংশগ্রহণ খাগড়াছড়ি দিঘীনালা সেনা জোনের উদ্যোগে হাজারো রোগী পেল চক্ষু চিকিৎসা সেবা পটুয়াখালীতে দেরিতে অফিসে গিয়ে ঢুকতে না পেরে বিপাকে কর্মচারী পটুয়াখালীতে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, ৭৭ কেন্দ্রে অংশ নিচ্ছে ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ভাঙ্গুড়ায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রামগড়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল ও পানি বিতরণ

পটুয়াখালীতে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, ৭৭ কেন্দ্রে অংশ নিচ্ছে ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

পটুয়াখালী প্রতিনিধি:

সারা দেশের মতো পটুয়াখালীতেও আজ মঙ্গলবার সকাল ১০টায় একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার জেলায় মোট ৭৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে ২৫ হাজার ২৩০ জন পরীক্ষার্থী।

পরীক্ষা শুরুর আগে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে কঠোর তল্লাশির মাধ্যমে ভেতরে প্রবেশ করানো হয়।

নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

এছাড়া সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ের জন্য বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শেষ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর