মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
Coronavirus disease 2019 শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন, নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষায় এক প্রতিষ্ঠান থেকে ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর অংশগ্রহণ সলঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক চালু লংগদুতে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু, চার কেন্দ্রে ৬৬৮ পরীক্ষার্থী অংশগ্রহণ খাগড়াছড়ি দিঘীনালা সেনা জোনের উদ্যোগে হাজারো রোগী পেল চক্ষু চিকিৎসা সেবা পটুয়াখালীতে দেরিতে অফিসে গিয়ে ঢুকতে না পেরে বিপাকে কর্মচারী পটুয়াখালীতে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, ৭৭ কেন্দ্রে অংশ নিচ্ছে ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

লংগদুতে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু, চার কেন্দ্রে ৬৬৮ পরীক্ষার্থী অংশগ্রহণ

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

সারাদেশের ন্যায় রাঙামাটির লংগদু উপজেলায় ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার চারটি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে আগামী ২০ মে ২০২৬ পর্যন্ত।

এ বছর লংগদু উপজেলায় মোট ৬৬৮ জন পরীক্ষার্থী এসএসসি, এসএসসি ভোকেশনাল, দাখিল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১১৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬১ জন ছাত্র ও ৫৮ জন ছাত্রী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নং-০১) এ মোট ৩১৫ জন পরীক্ষার্থী রয়েছে। প্রথম দিনের বাংলা পরীক্ষায় ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন অনুপস্থিত ছিল। এ কেন্দ্রে ৮৭ জন ছাত্র ও ১১৫ জন ছাত্রী অংশ নেয়।

লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নং-০২) এ ১৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৯ জন উপস্থিত ছিলেন এবং ৩ জন অনুপস্থিত ছিলেন। এখানে ৮৭ জন ছাত্র ও ৮২ জন ছাত্রী অংশগ্রহণ করে।

অন্যদিকে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নং-০৪) ভোকেশনাল/কারিগরি শিক্ষা কেন্দ্রে ৬২ জন পরীক্ষার্থীই উপস্থিত থেকে পরীক্ষায় অংশ নেয়। এ কেন্দ্রে ৩৬ জন ছাত্র ও ২৬ জন ছাত্রী রয়েছে।

পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখা যায়, কেন্দ্র সচিব, হল সুপার ও পরিদর্শকদের উপস্থিতিতে নকলমুক্ত, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, নির্ধারিত সময় অনুযায়ী সব কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে এবং সুষ্ঠুভাবে তা পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর