মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই প্রাণ হারালেন আরেক বন্ধু সিরাজগঞ্জে ডিজেল মজুত: ব্যবসায়ীর ৩ দিনের কারাদণ্ড Coronavirus disease 2019 শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন, নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষায় এক প্রতিষ্ঠান থেকে ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর অংশগ্রহণ সলঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক চালু লংগদুতে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু, চার কেন্দ্রে ৬৬৮ পরীক্ষার্থী অংশগ্রহণ খাগড়াছড়ি দিঘীনালা সেনা জোনের উদ্যোগে হাজারো রোগী পেল চক্ষু চিকিৎসা সেবা পটুয়াখালীতে দেরিতে অফিসে গিয়ে ঢুকতে না পেরে বিপাকে কর্মচারী

সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিফ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আলিফ উপজেলার সেলবরষ ইউনিয়নের গাভী গ্রামের সুমন মিয়ার ছেলে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার গাভী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ নিজ বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে সে পাশের পুকুরে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে। এরপর দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা জানান, এ ঘটনায় এলাকায় এবং নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধর্মপাশা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর