বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ডিজেল মজুত: ব্যবসায়ীর ৩ দিনের কারাদণ্ড

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব  প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শেরনগর বাজার এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘মেসার্স রবিউল এন্টারপ্রাইজ’-এ তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং জব্দ করা ডিজেল জব্দ তালিকাভুক্ত করা হয়।

অভিযানকালে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, অবৈধ মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর