শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

ডোমারে আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে নীলফামারীর ডোমার উপজেলায় ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল ১১টায় ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

প্রতিটি উপহার প্যাকেটে ছিল পোলাও চাল, লাচ্ছা সেমাই, সাধারণ সেমাই, গুড়ো দুধ, সুজি, নুডুলস, সয়াবিন তেল ও চিনি—যা ঈদ উদযাপনকে আরও আনন্দময় করতে সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডোমার উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা সোহেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক রুবিনা।

বক্তব্যে সোহেল রানা বলেন, দেশের নিরাপত্তা রক্ষা ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। পাশাপাশি তারা সমাজ ও মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসব অবদানকে স্বীকৃতি ও উৎসাহিত করতেই মহাপরিচালকের পক্ষ থেকে ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ভাতাভোগী সদস্যরা ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 May 2026

ডোমারে আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

www.dainikkagoj.com
19 May 2026

ডোমারে আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

www.dainikkagoj.com