শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে আঞ্চলিক পর্যায়ের নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জমকালো সমাপনী

প্রতিবেদকের নাম / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর ক্রিকেট, কাবাডি, মার্শাল আর্ট ও দাবা প্রতিযোগিতার ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ময়মনসিংহে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী দল ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাহ শাম্মী।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, খেলাধুলা মানুষকে শুধু জয়-পরাজয় শেখায় না, বরং শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষাও দেয়। তিনি বলেন, “তোমরা সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ। এখানে যারা বিজয়ী হয়েছো, তারাও আমার; আবার যারা জয়ী হতে পারোনি, তারাও আমার। একজন বিভাগীয় প্রধান হিসেবে আমি সবার অংশগ্রহণেই আনন্দিত। এটাই খেলাধুলার প্রকৃত সৌন্দর্য।”

তিনি আরও বলেন, ময়মনসিংহ বিভাগের খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে বলে তিনি আশাবাদী। খেলাধুলাকে সম্ভাবনাময় পেশা হিসেবে উল্লেখ করে তিনি তরুণদের নিয়মিত চর্চার পাশাপাশি পড়াশোনার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বিভাগীয় কমিশনার বলেন, “খেলাধুলা একটি সম্মানজনক ও সম্ভাবনাময় পেশা। আন্তর্জাতিক পর্যায়ে একজন ক্রীড়াবিদের মূল্য ও সম্মান অনেক বেশি। একজন সফল খেলোয়াড় একাই বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করে তুলতে পারে। তাই তোমাদের স্বপ্ন দেখতে হবে বড় হওয়ার, দেশের জন্য কিছু করার।”

ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজাদ জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম মাহবুবুল আলম এবং শহিদুল আমিন খসরু প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিশু-কিশোর ক্রীড়াবিদ, প্রশিক্ষক, অভিভাবক ও ক্রীড়া সংগঠকরা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠান ঘিরে পুরো ভেন্যুতে ছিল প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য অর্জনের প্রত্যয় লক্ষ্য করা যায়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
19 May 2026

ময়মনসিংহে আঞ্চলিক পর্যায়ের নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জমকালো সমাপনী

www.dainikkagoj.com
19 May 2026

ময়মনসিংহে আঞ্চলিক পর্যায়ের নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জমকালো সমাপনী

www.dainikkagoj.com