শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

যে মাঠে ১৪৪ ধারাজারি সে মাঠে বৈশাখী মেলা চলমান

Reporter Name / ৩৯২ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

চলতি অর্নাস ৩য় বর্ষের পরীক্ষা যে কলেজে- সে কলেজ মাঠে উদ্বোধন হতে যাচ্ছে বৈশাখী মেলা।এ নিয়ে শহর জুড়ে চলছে জল্পনা-কল্পনা। মেলা কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলছেন পরীক্ষার কোন সমস্যা হবেনা।জানাযায়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ৩ মে শনিবার বিকালে ১০ দিনব্যাপী ৩২তম বৈশাখী মেলার উদ্বোধন হতে যাচ্ছে। সে কলেজে চলছে অর্নাস ৩য় বর্ষের পরীক্ষা। আগামীকাল রবিবার অর্নাসের সকল বিষয়ের পরীক্ষা অনূষ্ঠিত হবে। আর এজন্য উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ১৪৪ ধারা জারি করে শহর জুড়ে করেছেন মাইকিং।মেলা প্রসঙ্গে অভিভাবক মনজুর আলম বলেন, এসএসসি,অর্নাস পরীক্ষা চলমান,প্রাথমিকে ৬ মে পরীক্ষা শুরু। বৈশাখী মেলার জন্য শিক্ষার্থীদের পড়ালেখার সমস্যা দেখা দিবে। সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদ হাসান জানান, প্রাথমিক স্কুলের প্রথম প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা ১৫৭টি স্কুলে একযোগে ৬ মে শুরু হবে। মেলায় যে খেলনা,রাইডস,ট্রেন,দোলনাগুলো রয়েছে এজন্য প্রাথমিক পর্যায়ে শিশুদের পড়ালেখার কিছুটা বিঘ্ন হবে।এ প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ জাকির হোসেন মুঠোফোনে বলেন, ১০দিনের জন্য কলেজ মাঠের অনূমতি দেওয়া হয়েছে। পরীক্ষার কোন সমস্যা হবেকিনা জানতে চাওয়া হলে? তিনি বলেন, ইউএনও’র সাথে কথা বলে আপনাকে জানাবো। মেলা কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলেন, পরীক্ষা চলাকালিন কোন মেলা চলবেনা- মেলা হবে রাতে। ১৪৪ জারি ধারা শুধু পরীক্ষা চলাকালিন সময়ে বলবৎ থাকবে, এর পরে নয়।এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র মুঠোফোনেযোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর