শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

কাহালুতে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কাগজ ডেক্স :

বগুড়ার কাহালুতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার সাগাটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের দিকনির্দেশনায় এসআই আমিনুল ইসলাম, এএসআই মোজাম্মেল হক, সৈয়দ আরিফুল এহসান ও কনক উঁরাওয়ের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় কাহালু পৌরসভার সাগাটিয়া এলাকায় তসলিম উদ্দিনের বাড়ির দক্ষিণ পাশের ঢালাই রাস্তার ওপর থেকে চিহ্নিত মহিলা মাদক ব্যবসায়ী বিউটি বেগম (৫৫) ও মুন্নি খাতুনকে (২৫) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আলমগীর শেখ (৫২) ও আব্দুল ওহাবকে (৪০) গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত বিউটি বেগম কাহালু পৌরসভার সাগাটিয়া গ্রামের মৃত বাদল ফকিরের স্ত্রী। মুন্নি খাতুন একই গ্রামের জুয়েল রানার স্ত্রী ও বিউটির পুত্রবধূ। আলমগীর শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার লোহাইড় গ্রামের মৃত ফজের শেখের ছেলে। এছাড়া আব্দুল ওহাব সাগাটিয়া গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।

এ ঘটনায় কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়দের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
19 May 2026

কাহালুতে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.dainikkagoj.com
19 May 2026

কাহালুতে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.dainikkagoj.com